সাইপ্রাস কি আসলেই স্টুডেন্টদের জন্য স্ক্যাম? নাকি এজেন্সিগুলোর ফাঁদ? (বাস্তব অভিজ্ঞতা)
আসসালামু আলাইকুম!
ইউরোপ, আমেরিকা বা ইতালির মতো মোস্ট ওয়ান্টেড ডেস্টিনেশনগুলো যখন স্কলারশিপ বা বাজেটের অভাবে শুধুই স্বপ্ন হয়ে থাকে, তখন কি আপনার স্টাডি অ্যাব্রডের স্বপ্ন ওখানেই শেষ? আপনার এভারেজ একাডেমিক রেজাল্ট, স্টাডি গ্যাপ অথবা লো IELTS স্কোর যখন পাহাড়সমান বাধা হয়ে দাঁড়ায়, ঠিক তখনই বাংলাদেশ বা সাবকন্টিনেন্টের স্টুডেন্টদের ‘প্ল্যান-সি’ বা শেষ ভরসা হয়ে ওঠে সাইপ্রাস।
শেষ পর্যন্ত পড়ুন, আপনার জন্য স্পেশাল একটি গিফট অপেক্ষা করছে!
তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি আল আমিন, সাইপ্রাসের UCLan University-তে Advertising & Digital Marketing নিয়ে ২য় বর্ষে পড়ছি। তবে এর বাইরেও আমার একটা বড় পরিচয় আছে। এখন পর্যন্ত ৫০০+ স্টুডেন্টকে বিদেশে যাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত ও তথ্য দিয়ে গাইড করেছি এবং ২০ জনেরও বেশি স্টুডেন্টকে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে সফলভাবে স্টাডি অ্যাব্রডে যেতে সাহায্য করেছি।
বর্তমানে আমরা "Abroad Setup" নামে একটি স্টাডি অ্যাব্রড কমিউনিটি গড়ে তুলছি। উদ্দেশ্য একটাই—বিদেশগামী বাংলাদেশি স্টুডেন্টরা যেন অলরেডি যারা বিদেশে লেখাপড়া করছে, তাদের কাছ থেকে একদম অথেন্টিক গাইডলাইন পায়।
যেমন: ফ্রি প্রোফাইল অ্যাসেসমেন্ট, SOP Guide, এবং মাল্টিপল কান্ট্রির অ্যাপ্লিকেশন গাইডলাইন। এই ফ্রি গাইডলাইনগুলো পেতে নিচের ফর্মটি পূরণ করুন:
আমি কি সাইপ্রাস যাওয়ার জন্য এলিজিবল?
চেক করুনসাইপ্রাস নিয়ে এত ধোঁয়াশা কেন?
এবার মূল টপিকে ফেরা যাক। স্টাডির জন্য সাইপ্রাস যাওয়া নিয়ে স্টুডেন্টদের মনে প্রচুর কনফিউশন।
একদিকে এজেন্সিগুলো স্বপ্ন দেখায়— "ভাই, সাইপ্রাসে তো প্রচুর সুবিধা! দুই দিন পরেই সেনজেন হয়ে যাবে, পুরাই ইউরোপিয়ান ভাইব, জব অপরচুনিটি তো সেই লেভেলের!" ইত্যাদি ইত্যাদি।
আবার অন্যদিকে, সাইপ্রাস কমিউনিটি বা ফেসবুক গ্রুপগুলোর চিত্র সম্পূর্ণ উল্টো! সেখানে গেলেই দেখবেন কেউ বলছে— "ভাই, অ্যাকোমোডেশন পাওয়া যায় না, দেশে অনেক কষ্ট, জব নাই, সাইপ্রাস পুরাই স্ক্যাম!"
তাহলে সাইপ্রাসের আসল বাস্তবতা আসলে কী?
আমি একদম শর্টে নিজের অভিজ্ঞতা থেকে বলছি: দেখেন ভাই, আপনি যদি নিজে খোঁজখবর না নিয়ে শুধু এজেন্সির কথায় অন্ধের মতো ভরসা করে বিদেশে যান, তাহলে সাইপ্রাস কেন, USA বা Canada-ও আপনার কাছে স্ক্যাম মনে হবে! আর নিজে সঠিক বাস্তবতা জেনে-বুঝে সিদ্ধান্ত নিলে, আপনি যেখানেই যান, কখনোই চিটেড ফিল করবেন না।
এজেন্সির প্রতিশ্রুতি (স্বপ্ন)
✨ ইউরোপিয়ান লাইফস্টাইল, ১০০% জব গ্যারান্টি, ২ দিনে পিআর! ✨
বাস্তবতা
পরিশ্রম, স্কিল ডেভেলপমেন্ট এবং সঠিক দিকনির্দেশনা ছাড়া সার্ভাইভ করা কঠিন!
একটা ছোট্ট উদাহরণ দেই। ধরুন, বিয়ে করতে গিয়ে কেউ যদি ১০ লাখ টাকা যৌতুক আশা করে মাত্র ৫ লাখ পায়, তখন তার 'চিটেড' ফিল হবে। আবার যে এক টাকাও আশা করেনি, সে যদি ওই ৫ লাখ পেয়ে যায়, তখন সে নিজেকে 'লাকি' বা উইনার ভাববে! (কেউ আবার আমার কথা শুনে যৌতুক নিয়েন না! 😃)
ঠিক সেরকমই, আপনি যেই দেশেই যান, ওভার-এক্সপেক্টেশন নিয়ে গেলে স্ক্যামই মনে হবে। আর বাস্তবতা জেনে সেই অনুযায়ী এক্সপেক্টেশন রাখলে Everything is OK! 😇
মোস্ট আস্কড কোয়েশ্চেন: সাইপ্রাসে জব অপরচুনিটি কেমন?
এইটা নিয়েই মূল ঝামেলা! যারা জব পায় তারা বলে সাইপ্রাস ভালো, আর যারা পায় না তারা বলে স্ক্যাম। চলুন বাস্তবতায় আসি:
স্টুডেন্টদের লিগ্যালি জব করার জন্য এখানে খুব সহজেই 'Job Permission Document' বের করা যায়। এটি পেতে হলে ন্যূনতম কিছু রিকোয়ারমেন্ট ফিলাপ করতে হয়, যেমন—আপনাকে অন্তত ৬ মাস সাইপ্রাসে থাকতে হবে।
আগে জব পারমিট পাওয়া অনেক সহজ ছিল, তবে সত্যি বলতে, আমাদের (স্টুডেন্টদের) কারণেই বর্তমানে সেটা একটু কঠিন হয়ে গেছে। তবে আশার কথা হলো, সাইপ্রাস একটি ট্যুরিস্ট-সেন্ট্রিক দেশ। এখানকার কাজের ডিমান্ড অনুযায়ী যদি আপনার স্কিল (Skill) থাকে, তাহলে কাজ নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ।
কী ধরনের কাজের ডিমান্ড বেশি?
- হোটেল
- রেস্টুরেন্টে
- কুকিং / শেফ
- ক্লিনিং
- বারিস্তা (Barista)
- ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি (এসব মুক্ত পেশায় জব পারমিট সেভাবে প্রয়োজন হয় না, ফলে বেশ অ্যাডভান্টেজ পাওয়া যায়)।
এছাড়া ফুড ডেলিভারিসহ লেবার-সেন্ট্রিক বেশকিছু অদক্ষ (Unskilled) কাজের সুবিধাও আছে। তবে মনে রাখবেন, আপনার দক্ষতা যত কম হবে, আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট তত হার্ড হবে। আপনাকে তত বেশি স্ট্রাগল করতে হবে—এটা সাইপ্রাস হোক বা USA, সবখানেই সত্য।
সময়ের সাথে সাথে সাইপ্রাসে বিদেশি স্টুডেন্ট বাড়ছে, তাই কাজের প্রতিযোগিতাও বাড়ছে। এই জায়গায় যেকোনো কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা আপনাকে কয়েক ধাপ এগিয়ে রাখবে।
সাইপ্রাস আসার আগে দেশে বসে ড্রাইভিং বা বারিস্তার মতো কোনো শর্ট কোর্স করে আসুন।
আশাকরি এবার তাদের Point of view-টা বুঝতে পেরেছেন, যারা বলে সাইপ্রাস স্ক্যাম বা অনেক কষ্টের!
সাইপ্রাসে থাকা-খাওয়ার খরচ কেমন?
এক কথায় বলতে গেলে— ইউরোপ স্ট্যান্ডার্ড।
তবে এই শব্দটা শুনেই এটাকে সরাসরি 'পজিটিভ' ভেবে ভুল করবেন না! পুরো বিষয়টা আগে বুঝুন। ইউরোপ স্ট্যান্ডার্ড মানে আমি শুধু 'লাক্সারি' বোঝাইনি, বরং 'এক্সপেন্স' বা খরচও বুঝিয়েছি।
আপনি যদি বাংলাদেশ থেকে টাকা এনে খাওয়ার খরচ চালান, তবে বাংলাদেশি টাকায় হিসাব করলে সেটা অনেক এক্সপেন্সিভ মনে হবে। কিন্তু আপনি যদি সেখানে পার্ট-টাইম জব করতে পারেন এবং ইউরোতে ইনকাম করেন, তাহলে— It's definitely OK!
আপনার কি আরও কিছু জানার আছে?
সাইপ্রাস নিয়ে আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে সরাসরি আমাকে এখানে করতে পারেন, আমি নিজে উত্তর দেবো ইনশাআল্লাহ:
🎁 আপনাদের জন্য স্পেশাল গিফট!
শুরুতেই প্রমিস করেছিলাম একটি গিফট দেবো! সাইপ্রাসের সমস্ত ইউনিভার্সিটি, সাবজেক্ট, টিউশন ফি, এবং রিকোয়ারমেন্ট নিয়ে আমি বিস্তারিত একটি 'মাস্টার শিট' তৈরি করেছি।
এটি আপনাদের সঠিক ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেকশনে সাহায্য তো করবেই, সাথে কোন ইউনিভার্সিটিতে প্রকৃত টিউশন ফি কত, সেটা জানলে কোনো এজেন্সি আপনার সাথে ডিল করার সময় ঠকাতে পারবে না।
আপনার গিফটটি কালেক্ট করুন এখান থেকে:
আজকের মতো এখানেই শেষ করছি। সঠিক তথ্য জানুন, নিরাপদ সিদ্ধান্ত নিন।
- আল আমিন (Advertising & Digital Marketing, UCLan University & Founder, Abroad Setup)